ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ডি ভিলিয়ার্সের ক্যামেরায় কোহলি-আনুশকা

News Editor
  • আপডেট সময় : ১০:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / ১১১৩ বার পড়া হয়েছে

‘অস্তমিত সূর্যের শেষ আভায়… আমি তোমায় খুঁজে নিলাম।’ মরু শহর দুবাইয়ের সমুদ্রে একে অপরের কানে কি একথাই বলছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা? সূর্য তখন দিনের শেষ আলো ছড়িয়ে সবে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর কোহলি-আনুশকা এক বুক জলে ডুবে এক অপরকে জড়িয়ে রেখেছেন। এই নৈসর্গিক সৌন্দর্য ক্যামেরায় বন্দী করেছেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির সতীর্থ এবি ডি ভিলিয়ার্স।

রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই রোমান্টিক ছবিটি পোস্ট করেছেন স্বয়ং বিরাট কোহলি। ছবির ক্যাপশনে অবশ্য কোনো শব্দ ব্যবহার করেননি কোহলি। শুধু যোগ করেছেন কতগুলি হার্ট এবং সানসেটের ইমোজি। আর ফটো ক্রেডিট দিয়ে লিখেছেন ডি ভিলিয়ার্সের নাম। আসলে সব কথা তো এই ছবিই বলে দিচ্ছে। কোহলি এই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় তা।

তামিমের সাথে খেলবে কে?

অন্তঃসত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়েই আইপিএল খেলতে আরব আমিরাতে উড়ে গেছেন কোহলি। আনুশকা অবশ্য কোহলির প্রতি ম্যাচেই গ্যালারিতে থাকছেন।

গত আগস্টেই মা হতে যাওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগ করেন অনুশকা। ২০২১-এর শুরুতেই কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি।

ডি ভিলিয়ার্সের ক্যামেরায় কোহলি-আনুশকা

আপডেট সময় : ১০:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০