ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

ডেপুটি অ্যাটর্নি রুপার বিরুদ্ধে দুর্নীতি-জালিয়াতি অভিযোগে দুদকে তলব

News Editor
  • আপডেট সময় : ০৭:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
  • / ১২১২ বার পড়া হয়েছে

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণপূর্বক বিতর্কিত ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন আসামিকে জামিন পাইয়ে দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়া এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক তাকে তলব করেছে।

দুদকের উপ-পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) মোহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত তলবি নোটিশটি দেয়া হয় বুধবার। 

হাজী সেলিমের সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িটি ট্যাক্স ফাঁকির

নোটিশে আগামী ৪ নভেম্বর সকালে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি নিয়ে রূপাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। 

নোটিশে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণপূর্বক জি কে শামীমসহ বিভিন্ন আসামিকে জামিন পাইয়ে দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়া এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শোনার জন্য নোটিশটি দেয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

ডেপুটি অ্যাটর্নি রুপার বিরুদ্ধে দুর্নীতি-জালিয়াতি অভিযোগে দুদকে তলব

আপডেট সময় : ০৭:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০