ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

৭শ পরিবারকে উপহার দিল আকিজ গ্রুপ: সহায়তায় ডু সামথিং ও একুশে ফোরাম

News Editor
  • আপডেট সময় : ১১:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

সুজন মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি : ভূপেন হাজারিকা এর কথায় বলতে হয়-“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না—” এ রকম অনুভূতি থেকেই ৭০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলো দেশের বৃহত্তম ব্যবসায়ী প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। মূলত যমুনা পাড়ের ক্ষতিগ্রস্থ চৌহালি ও এনায়েতপুর থানার মানুষদের বেছে বেছে এ উপহার সামগ্রী দেয়া হয়। তাদের এই উপহার বিতরণ কাজে সহায়তা করেছে আরো দুটি জনপ্রিয় মানবতাদী সংগঠন “ডু সামথিং ফাউন্ডেশন” ও “একুশে ফোরাম,সিরাজগঞ্জ”।

রাত ১ টার দিকে যখন প্রতিষ্ঠানটির ১৬ টনের মাল বাহিত কার্গটি আসে। তখন সারা রাত ধরে একুশে ফোরামের সদস্যরা উপহার সামগ্রী গুলো নিজেদের কাধে করে নিয়ে মাঠে নামান ও রাত জেগে পাহারা দেন। কারণ সকালেই এটা ৭শ পরিবারের মাঝে বিতরণ করা হবে। সকালে উপহার সামগ্রী নেওয়ার যোগ্য ব্যক্তিরা টোকেন নিয়ে এনায়েতপুর থানার গোপিনাথপুর জান্নাতুল বাকি কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে উপস্থিত হতে শুরু হয়।

১০ টা বাজতে না বাজতে মাঠটি কানায় কানায় ভরে যায় নদীবিধিত অঞ্চল চৌহালি ও এনায়েতপুর থানার মানুষদের দিয়ে। “ডু সামথিং ফাউন্ডেশন ” ও একুশে ফোরাম সিরাজগঞ্জ” এর কর্মীরা এটার দেখভাল করেন। এসময় উপস্থিত ছিলেন- আকিজ গ্রুপের প্রতিনিধি দল,ডু সামথিং ফাউন্ডেশন এর প্রতিনিধি দল,একুশের ফোরামের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও প্রমুখ।

সামাজিক দূরত্ব মেনে এসময় দূঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি উপহার প্যাকেটে ১০ কেজি চাল,১ লি. তেল,২ প্যাকেট মুড়ি,৩ প্যাকেট শুকনো বিস্কিট, ১কেজি তেল,১কেজি গুর,১কেজি চিনি,২ডজন সেলাইন ছিল। উপহার সামগ্রী পেয়ে তারা অনেক খুশি হয় ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

৭শ পরিবারকে উপহার দিল আকিজ গ্রুপ: সহায়তায় ডু সামথিং ও একুশে ফোরাম

আপডেট সময় : ১১:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০