ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের Logo সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ Logo বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর Logo চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য Logo ৭৫ দোকান ঘিরে টানাপোড়েন, অনিশ্চয়তায় ৩শ পরিবারের জীবিকা Logo চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা Logo কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা: চট্রগ্রাম থেকে প্রধান আসামি আটক Logo যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া Logo বাধ্যতামূলক অবসরে আরও ১৭ পুলিশ কর্মকর্তা Logo রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে মাদক কার্বারীসহ আটক-৮

এবার মায়ের চরিত্রে অভিনয় করবেন মেয়ে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • / ১১০৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:জাহ্নবী কাপুর। তিনি বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুর দম্পতির মেয়ে। খুন বেশিদিন হয়নি শ্রীকন্যা জানভির চলচ্চিত্রে অভিষেক হওয়ার। কিন্তু এই অল্প সময়েই দর্শক মনে সাড়া ফেলেছেন এই অভিনেত্রী।

এবার শোনা যাচ্ছে মায়ের বিখ্যাত একটি চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী। শ্রীদেবী অভিনীত ১৯৮৭ সালের ব্লকবাস্টার সিনেমা ‘মি. ইন্ডিয়া’। এ সিনেমায় সাংবাদিক চরিত্রে অভিনয় করে তুমুল খ্যাতি পেয়েছিলেন শ্রীদেবী।

সিনেমাটি রিমেকের ঘোষণা দিয়েছেন পরিচালক আলি আব্বাস জাফর। খবর রটেছে, এতে শ্রীদেবী অভিনীত চরিত্রটিতে অভিনয় করবেন জাহ্নবী।

কথাটি কতটুকু সত্য- এমন প্রশ্নের জবাবে জুম টিভিকে আলি আব্বাস জাফর বলেন, ‘এমন ঘটলে বনি কাপুর খুব খুশি হবেন।’ তবে তিনি এটাও জানান, এখনো অভিনেতা-অভিনেত্রী চূড়ান্ত করা হয়নি। শোনা যাচ্ছে, নির্মাতার পছন্দের তালিকায় নায়ক হিসেবে শীর্ষে রয়েছেন রণবীর কাপুর।

গত বছরের ফেব্রুয়ারিতে আলি আব্বাস জাফর যখন মি. ইন্ডিয়া-২ নির্মাণের ঘোষণা দেন, তখন মূল সিনেমার নির্মাতা শেখর কাপুর এ ব্যাপারে আপত্তি তুলেছিলেন। এক টুইটে তিনি বলেছিলেন, ‘সিনেমাটি রিমেকের ব্যাপারে তার অনুমতি নেয়া হয়নি, এমনকি তার সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি। মূল নির্মাতার অনুমতি ব্যতীত কেউ মি. ইন্ডিয়ার চরিত্র বা গল্প ব্যবহার করতে পারবেন না।’

তবে এ দ্বন্দ্ব ইতোমধ্যে মিটে গেছে বলেই অনুমান করা হচ্ছে। আলি আব্বাস জাফর খুব শিগগির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।

ট্যাগস :

এবার মায়ের চরিত্রে অভিনয় করবেন মেয়ে

আপডেট সময় : ০৪:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১