ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

অস্ট্রেলিয়ান ওপেনের আগে করোনায় আক্রান্ত মারে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • / ১১৪০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃকরোনায় আক্রান্ত হয়েছেন অ্যান্ডি মারে। অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে যাওয়ার আগে মারের করোনা টেস্ট করা হয়। এতে রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি লন্ডনে নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে বসছে অস্ট্রেলিয়ান ওপেন। এর আগেই এ খারাপ খবর‌ এসেছে। মেলবোর্ন পার্কে নামার আগেই এমন খবর আসলো। ফলে অস্ট্রেলিয়ান ওপেনে অ্যান্ডি মারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

করোনা রিপোর্ট নেগেটিভ না এলে অস্ট্রেলিয়ার সরকার বাইরে থেকে যাওয়া কোনো ব্যক্তিকে দেশে ঢোকার অনুমতি দেবে না। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর ১২০০ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ১৪ দিনের আইসোলেশন থাকতে হবে।

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। টুর্নামেন্টের পরিচালক ক্রেইগ টেইলি জানান, করোনার জন্য গ্র্যান্ডস্ল্যাম আয়োজনে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছিলেন অ্যান্ডি।

এদিকে মেলবোর্নে যাওয়ার জন্য ১৫টি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে আয়োজকরা। মাঠে ২৫ শতাংশ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন বলেও জানানো হয়েছে।

ট্যাগস :

অস্ট্রেলিয়ান ওপেনের আগে করোনায় আক্রান্ত মারে

আপডেট সময় : ০১:৪৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১