ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

মেসির ভক্তদের জন্য বাংলা ভাষায় প্রথম অ্যাপ্লিকেশন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১২১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি। তার অর্জনের খাতা প্রতিনিয়তই বড় হচ্ছে। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, গুগল প্লে স্টোরে মেসির জীবনী সম্পর্কে বাংলা ভাষায় কোন অ্যাপ ছিল না।

এবার সেই আক্ষেপ দূর করলেন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বিবিএ সম্পন্নকারী শিক্ষার্থী জহিরুল হক। ব্যবসায় প্রশাসনে লেখাপড়া করলেও জহিরের প্রোগ্রামিং, কোডিং, ভিডিও এডিটিংয়ে দক্ষতা অনেক আগে থেকেই।

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মেসি ভক্তদের জন্য জহিরের ক্ষুদ্র প্রয়াস Messi Biography & Wallpaper HD in Bengali অ্যাপটি সত্যিই প্রশংসার দাবিদার।

জহিরুল হকের মতে, আমরা অনেকেই বাংলা ভাষাতে সবকিছু দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যারা বাংলা ভাষাকে ভালোবাসেন এবং ফুটবল ভালোবাসেন, তাদের জন্যই অ্যাপটি তৈরি করা হয়েছে। একই সাথে মেসির বিভিন্ন ইমেজ দেয়া হয়েছে, যেগুলো মোবাইল কিংবা ডেক্সটপের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করা যাবে। প্রতিনিয়তই মেসির জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো অ্যাপটিতে নিয়া সংযোজন করা হবে, যাতে করে ব্যবহারকারীরা সব সময় মেসির জীবন সম্পর্কে আপডেট তথ্য পেতে পারেন। একই সাথে নতুন নতুন ওয়াল পেপারও সংযোজন যোগ করা হবে।

অ্যাপটিতে মেসির জীবনের বিভিন্ন অধ্যায় বর্ণনা করা হয়েছে। যেমন- প্রাথমিক পরিচিত, শৈশব-কৈশোর, বার্সেলোনার প্রাণভোমরা, আর্জেন্টিনার হয়ে নৈপুণ্য, ব্যক্তিগত অর্জন, পরিবার ও ব্যক্তিগত জীবন, দাতব্য সেবামূলক কার্যক্রম, ওয়ালপেপার ইত্যাদি।

ট্যাগস :

মেসির ভক্তদের জন্য বাংলা ভাষায় প্রথম অ্যাপ্লিকেশন

আপডেট সময় : ০২:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১