ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

দেশে ৫৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন স্তরে ৫৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি মিললে ফেব্রুয়ারিতে গণবিজ্ঞপ্তি জারি করতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ সূত্র জানায়, দেশে এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫৭ হাজার ৩৬০টি শূন্য পদের তালিকা সংগ্রহ করা হয়েছে। কিন্তু নিয়োগপ্রত্যাশীদের দায়ের করা একাধিক মামলার কারণে তা স্থবির হয়ে পড়ে।

অনুমোদিত বিভিন্ন বিষয়ে প্রথম ধাপে ৫৭ হাজার ৩৬০টি পদ শূন্য পাওয়া গেলেও বর্তমানে এই সংখ্যা আরও বেড়েছে। ২০১৭ সালে আদালতের নির্দেশনা অনুযায়ী একটি মেধাতালিকা তৈরি করা হয়। নিবন্ধিত প্রার্থীদের ওই তালিকা অনুযায়ী নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়ে এমপিও নীতিমালা-২০১৮ প্রণয়ন করা হয়। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন ১৩তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি নিয়োগ দেওয়ার নির্দেশনা দেয়।

দুটি সিদ্ধান্ত ভিন্ন হওয়ায় সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা চূড়ান্ত হলেও নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না।

এনটিআরসিএ’র তালিকাভুক্ত বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৭ হাজার শূন্য পদের মধ্যে ৫৫ হাজার পদে নিয়োগের পরামর্শ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

এ বিষয়ে এনটিআরসিএ‘র চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বলেন, সারা দেশে ৫৭ হাজারের বেশি পদ শূন্য হলেও আইনি জটিলতায় নিয়োগ দিতে পারছি না। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের পরামর্শে ২ হাজার পদ বাদ দিয়ে বাকি ৫৫ হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। গত মাসের মাঝামাঝি আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে এনটিআরসিএর পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। নিয়োগের পক্ষে মত ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি মিললে ফেব্রুয়ারিতে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

ট্যাগস :

দেশে ৫৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

আপডেট সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১