ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁদলেন দীপনের স্ত্রী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আট সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।এদিন রায় শুনতে আদালতে হাজির হন দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান। রায় ঘোষণার আগে তিনি এজলাসে বসে ছিলেন। আসামিদের মৃত্যুদণ্ডের রায় শুনে কেঁদে ফেলেন তিনি। পরবর্তী সময়ে সাংবাদিকদের তিনি বলেন, “রায়ে আমরা সন্তুষ্ট।” যারা এখন পর্যন্ত পলাতক রয়েছে তাদের গ্রেপ্তার করে দ্রুত এ রায় কার্যকরের দাবি জানান তিনি।
দীপন হত্যা মামলায় দণ্ডিত আসামিরা হলেন সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন ওরফে হাসিব, মইনুল হাসান শামীম, আ. সবুর, খাইরুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ও শেখ আব্দুল্লাহ।
এরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে পুলিশ।এদের মধ্যে জিয়া ও আকরাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এই দুইজন বাদে বাকিদের বুধবার রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়।
ট্যাগস :

কাঁদলেন দীপনের স্ত্রী

আপডেট সময় : ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১