ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

চীনের অর্থনীতিতে রেকর্ড ১৮.৩ শতাংশ প্রবৃদ্ধি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • / ১১০২ বার পড়া হয়েছে
করোনা পরবর্তী সময়ে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লম্ফন ঘটেছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম কোয়ার্টারে রেকর্ড ১৮ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এই অর্থনীতি জায়ান্টের।

বিবিসি জানায়, ১৯৯২ সাল থেকে কোয়ার্টার (তিন মাস) হিসাব রাখার পর এই প্রথম মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এমন উল্লম্ফন দেখলো চীন।

অবশ্য শুক্রবার প্রকাশিত এই পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে কিছুটা কম। রয়টার্স পোল অব ইকনোমিস্টস ১৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

করোনাভাইরাসের কারণে গত বছরের একই সময়ে ব্যাপক অর্থনৈতিক সংকোচনের তুলনায় এবার তির্যক শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে।

গত ২০২০ সালের প্রথম কোয়ার্টারকে ভিত্তি ধরে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। ওই সময় চীনে করোনা সংক্রমণ চূড়ায় ওঠায় সারাদেশে লকডাউন দেওয়া হলে অর্থনীতি ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়।

চীনের পরিসংখ্যান বিভাগ থেকে প্রকাশিত অন্যান্য খাতের হিসাবেও ঘুরে দাঁড়ানোর প্রবণতা অব্যাহত রয়েছে। গত বছরের দুর্বল সংখ্যার সঙ্গে তুলনা করায় প্রবৃদ্ধি অস্বাভাবিক শক্তিশালী দেখাচ্ছে।

গত বছরের একই সময়ের তুলনায় মার্চে শিল্পোৎপাদন ১৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। খুচরা বিক্রি বেড়েছে ৩৪ দশমিক ২ শতাংশ।

ট্যাগস :

চীনের অর্থনীতিতে রেকর্ড ১৮.৩ শতাংশ প্রবৃদ্ধি

আপডেট সময় : ০৫:৫৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১