ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আকরাম খান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • / ১১৪৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আকরাম হুসেইন খান ওরফে আকরাম খান। আক্রান্ত হওয়ার পর কয়েকদিন শরীরের অবস্থা স্থিতিশীল থাকলেও হঠাৎ অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশে দ্রুততর হারে বাড়ছে করোনার সংক্রমণ। ছোঁয়াচে এই ভাইরাসের প্রকোপে দেশজুড়ে বিরাজ করছে আতঙ্ক। সর্বোচ্চ সতর্কতার সত্ত্বেও আক্রান্ত হচ্ছেন অনেকে।

করোনার প্রথম ঢেউ ভালোভাবে সামলাতে পারলেও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম। ঠাণ্ডাজনিত সমস্যায় গত ৯ এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। সেই ফলাফল আসে ‘পজিটিভ’।

এরপর নিজ বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু হুট করে বেড়েছে তার কাশি। চিকিৎসকরা তাকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়ে হাসপাতালে ভর্তি হতে বলেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে তাকে রাজধানীর একটি হাসপাতালের ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আকরামের ফুসফুসের ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে অক্সিজেনের মাত্রা এখন ঠিক আছে। রাজধানীর স্পেশালাইজড একটি হাসপাতালে চিকিৎসক মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন তিনি।

আকরামের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হলেও খুব বেশি জটিলতা নেই তার। সাবধানতার অংশ হিসেবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনা আক্রান্ত হওয়ার আগে স্বাভাবিকভাবেই নিজের দায়িত্ব পালন করছিলেন আকরাম খান। যাতায়াত ছিল ক্রিকেট আঙিনায়ও। টাইগারদের নিউজিল্যান্ড সফর ও শ্রীলঙ্কা সফরের জন্য ব্যস্ত সময় পার করতে হয়েছে ক্রিকেট অপারেশন্স বিভাগকে। করোনার শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছিলেন বোর্ডের কর্মকর্তারা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছিল ক্রিকেটীয় কার্যক্রমও। তবুও করোনা হানা দেয় আকরামের শরীরে।

এর আগে করোনায় আক্রান্ত হন নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারসহ ক্রিকেট অঙ্গনের বেশ কয়েকজন কর্মকর্তা ও ক্রিকেটার। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।

ট্যাগস :

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আকরাম খান

আপডেট সময় : ০৬:০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১