ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের দেশে যুদ্ধ ও সংকট; বন্যায় বাংলাদেশের পাশে ফিলিস্তিন ও ইরান

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ১০২৬ বার পড়া হয়েছে

নিজেদের দেশে যুদ্ধ ও সংকট; বন্যায় বাংলাদেশের পাশে ফিলিস্তিন ও ইরান

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

মানবতার কোনো সীমানা নেই, আর বিপদের বন্ধুই যে প্রকৃত বন্ধু—তা আবারও প্রমাণিত হলো। ফিলিস্তিন ও ইরানের মতো রাষ্ট্রগুলো যখন নিজেদের দেশে চরম যুদ্ধ ও সংকটের মুখোমুখি, তখনও তারা ভুলে যায়নি বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের কথা! নিজেদের দেশে যুদ্ধ ও সংকট, তবুও চট্টগ্রাম ও সিলেট বন্যায় বাংলাদেশের পাশে ফিলিস্তিন ও ইরান!

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসের নেতৃত্বে এবং ওআইসি (OIC) ভুক্ত ১৮টি মুসলিম দেশের (যার মধ্যে ইরান দূতাবাস অন্যতম প্রধান অংশীদার) যৌথ উদ্যোগে চট্টগ্রামের বন্যা কবলিত অসহায় মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ও সিলেটের প্রত্যন্ত অঞ্চলের ২ হাজারের বেশি বন্যাকবলিত পরিবারের জন্য বিশেষ ‘রেডি-টু-ইট’ (রান্না ছাড়া খাওয়ার উপযোগী) ফুড বাস্কেট প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে:
চাল, চিড়া ও মুড়ি, পুষ্টিকর খেজুর, চিনি ও লবণ, বিশুদ্ধ খাবার পানি।

বন্যার্তদের এই মুহূর্তে সবচেয়ে বড় কষ্ট রান্নার ব্যবস্থা না থাকা। সেই সংকট বিবেচনা করে এই শুকনো ও পুষ্টিকর খাবারগুলো সরাসরি ফিলিস্তিন দূতাবাসে বসে স্বেচ্ছাসেবী ও কর্মকর্তারা প্যাকেটজাত করেছেন।

নিজেদের আকাশ জুড়ে যখন যুদ্ধের মেঘ, তখনো বাংলাদেশের মানুষের এই চরম বিপদে যেভাবে ফিলিস্তিন ও ইরান দূতাবাস আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তা বিশ্ব মানবতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। মানবতার এই বন্ধন অটুট থাকুক।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নিজেদের দেশে যুদ্ধ ও সংকট; বন্যায় বাংলাদেশের পাশে ফিলিস্তিন ও ইরান

আপডেট সময় : ১২:২৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬