শিরোনাম:
সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৭
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১১:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১০৫০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১১ জন। বুধবার (২৮ এপ্রিল) দেশটির পুলিশ সদর দফতরের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর রয়টার্স।
[irp]
পুলিশ জানায়, হামলাকারী গাড়ি নিয়ে সদর দফতরের ভেতরে ঢোকার চেষ্টা করলে আকস্মিক এ বিস্ফোরণ হয়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে দেশটির জঙ্গি গোষ্ঠী আল শাবাব।






















