ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

যেসব কারনে হতে পারে মাইগ্রেন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • / ১১২৩ বার পড়া হয়েছে

আমাদের অনেকের কাছেই অনেক পরিচিত একটি সমস্যা হচ্ছে মাইগ্রেন। এটি হচ্ছে এক বিশেষ ধরনের মাথাব্যথা। তবে সাধারণ মাথাব্যথার সঙ্গে মাইগ্রেনের মাথাব্যথার পার্থক্য থাকে।

মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার কোনো একটি দিক থেকে শুরু হয়ে থাকে। আর এটি অন্য সাধারণ মাথাব্যথার তুলনায় অনেক বেশি যন্ত্রণাদায়ক ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

এ ছাড়া মাইগ্রেনের সমস্যা হলে সেটি মুখে এক অস্বস্তিকর ভাব আনে এবং বমি বমি ভাবের সৃষ্টি করে। তবে কষ্টদায়ক এ সমস্যাটি হওয়ার পেছনে দায়ী থাকতে পারে আপনারই দৈনন্দিন জীবনের কিছু কারণ। তাই জেনে রাখুন যে সাত কারণে আপনারও হতে পারে মাইগ্রেনের সমস্যা—

১. স্ট্রেস বা চাপ
যারা বেশি স্ট্রেসে বা চাপে থাকেন, তাদের মাইগ্রেনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ ছাড়া ঘুম ও খাওয়া-দাওয়ার অনিয়ম করে যারা বেশি মানসিক চাপ নিয়ে কাজ করেন, তাদেরও মাইগ্রেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই মাইগ্রেন সমস্যা থেকে দূরে থাকতে মানসিক চাপে কোনো কাজ করা উচিত না।

২. পেট খালি রাখা
দীর্ঘ সময় পেট খালি থাকার কারণে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। কারণ পেট খালি থাকলে তা পেটে গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করে এবং এটি মাইগ্রেনের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে সহায়তা করে।

৩. প্রক্রিয়াজাত খাবার ও পানীয়
প্রক্রিয়াজাত অপুষ্টিকর মিষ্টি খাবার ও পানীয়, যেমন— ক্যাফেইন, চকলেট, সয়া, চিজ, প্রক্রিয়াজাত মাংস, অপুষ্টিকর মিষ্টি ইত্যাদি খাবার মাইগ্রেনকে বাড়িয়ে তুলতে পারে।

৪. আবহাওয়া
অনেক সময় আবহাওয়ার কারণেও মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া বাইরে বেশি পরিমাণে রোদে ঘোরাঘুরি করলেও এমন সমস্যা দেখা দিতে পারে। আর অতিরিক্ত আর্দ্রতা ও গরমের তারতম্যে মাইগ্রেনের ব্যথা দেখা দিতে পারে।

৫. অতিরিক্ত শব্দ ও কড়া গন্ধ
অতিরিক্ত শব্দ ও কড়া কোনো গন্ধ সবসময় থাকার কারণে অনেক সময় মাইগ্রেনের সমস্যা হতে পারে। তাই মাইগ্রেনের সমস্যা এড়াতে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।

৬. অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ঘুম
অনেকে অসময়ে বা অনেক বেশি পরিমাণে ঘুমিয়ে থাকেন। কিন্তু এ দুটি কারণও হতে পারে আপনার মাইগ্রেনের কারণ। তাই এ সমস্য এড়াতে সময়মতো ঘুমের অভ্যাস করতে হবে।

৭. অতিরিক্ত ওষুধ খেলে
ওষুধের অতিমাত্রায় ডোজ ব্যবহার করলে বা অনেক বেশি পরিমাণে ওষুধ খাওয়ার ফলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে।

৮. অতিরিক্ত মিষ্টি খাবারের কারণে
অতিরিক্ত বেশি পরিমাণে মিষ্টি খাবার খাওয়ার কারণেও মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। কারণ এতে রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ায় তা অতিরিক্ত ইনসুলিনের উৎপাদন করে। আবার পরে রক্তে সুগারের মাত্রা কমে যায়। আর এ তারতম্যের কারণে অনেক সময় মাইগ্রেনের সমস্যা দেখা দেয়।

[irp]

ট্যাগস :

যেসব কারনে হতে পারে মাইগ্রেন

আপডেট সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১