ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • / ১১১৩ বার পড়া হয়েছে

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

প্রথমে ওয়ানডে। এরপর টেস্ট। সর্বশেষ টি-টোয়েন্টি। তিন সংস্করণেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ।

এর আগে ৪ ম্যাচের সবকটিতেই বাংলাদেশ হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে, সব ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। এদিন আগে ব্যাটিং করে ১৩১ রানে থেমে সে ধারা ভাঙার কাজটা নিজেরাই কঠিন করে তুলেছিল বাংলাদেশ। এ ম্যাচ জিততে বদলাতে হতো ইতিহাস, এর আগে যে কখনোই টি-টোয়েন্টিতে এত কম রানের সম্বল নিয়ে জেতেনি তারা।

ইনিংসের প্রথম বলেই মেহেদী হাসানের উইকেট যেন বদলে দিল সবকিছু। অস্ট্রেলিয়াকে আর দাঁড়াতেই দেয়নি এরপর স্বাগতিকরা। প্রথম ৩ ওভারে অস্ট্রেলিয়া হারিয়েছে ৩ উইকেট, মেহেদীর পর নাসুম ও সাকিবও নিয়েছেন নিজের প্রথম ওভারেই উইকেট। অস্ট্রেলিয়ার সমস্যা ছিল ব্যাটিং, সেটিই ধসে গেল বাংলাদেশের স্পিন-তোপে। নাসুম আহমেদ বোলিং শেষ করেছেন ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে। দুটি করে নিয়েছেন দুই পেসার- মোস্তাফিজ ও শরীফুল। একটি করে নিয়েছেন সাকিব ও মেহেদী।

ইনিংসের শেষ বলে গিয়ে মিচেল স্টার্ককে বোল্ড করেছেন মোস্তাফিজ। ১৯তম ওভারে শরীফুলের জোড়া আঘাতের পর শেষ ওভারে প্রয়োজন ছিল ২৮ রান। একটা ওয়াইডের সঙ্গে মোস্তাফিজ দিয়েছেন তিনটা সিঙ্গেল।

অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১০৮ রানেই। ২৩ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

[irp]

ট্যাগস :

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

আপডেট সময় : ১০:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১