ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম Logo আরও শতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

খাগড়াছড়িতে কলেজের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • / ১১৬২ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ খাগড়াছড়ি সরকারী কলেজের টয়লেট থেকে নবজাতক এক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানা গেছে, সকাল সাড়ে এগারোটার দিকে কোন মা টয়লেটের কমোডে বাচ্চাটি প্রসব করে ফেলে চলে যায়। কলেজের অফিস সহায়ক রেনু ধর শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে টয়লেট থেকে উদ্ধার করে খাগড়াছড়ি মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। শিশুটি অসুস্থ থাকায় তাকে হাসপাতালে পরিচর্যা করা হচ্ছে।

একটি সূত্র দাবী করেছে, মা ও শিশু হাসপাতালের স্টাফ ও ৩ ছেলে সন্তানের জনক, শিশুটিকে দন্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং শিশুটির পরিচর্যাসহ সকল ব্যয় ভার বহন করছে। শহর সমাজ সেবা কর্মকর্তা নাজমুল আহসান বলেন, অনেকে বাচ্চাটি দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বাচ্চাটির পরিচয় নিশ্চিত না হওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়ায় বাচ্চাটিকে দত্তক দেওয়া হবে। খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালে ডাক্তার রিপল বাপ্পী বলেন, বাচ্চাটি ভালো আছে, তাকে পরিচর্যা করা হচ্ছে।
[irp]

খাগড়াছড়িতে কলেজের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

আপডেট সময় : ০৬:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১