ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প! Logo বাবুনগরীর মন্তব্যে ক্ষুব্ধ কওমি আলেমরা Logo নাটোর বগুড়া মহাসড়কে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পানছড়িতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত Logo বাড়ানো হল গ্রাম পুলিশের বেতন Logo প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন Logo শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে ক্ষতি প্রায় ২ হাজার কোটি টাকা

ডোমারে দুই মাদক সেবী এক মাস করে কারাদন্ড

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:১৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • / ১১০০ বার পড়া হয়েছে

সাকিল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মাদক সেবনের অপরাধে দুই মাদক সেবীর এক মাস করে কারাদন্ড ও পাঁচ’শ করে টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

১০ আগস্ট, (বুধবার) দুপুরে বনবিভাগ এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এই দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম। এ সময় উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক আলমগীর পাশা। দন্ডিতরা হলেন ডোমার বোড়াগাড়ি ইউনিয়নের রাজপাড়া এলাকার মিতু চন্দ্রের ছেলে সবুজ চন্দ্র(২৮) ডোমার শহরের পুর্ব চিকন মাটি এলাকার ফজলুল হকের ছেলে সোহেল রানা(২৬)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়, দুপুরে ডোমার বনবিভাগের ভেতরে নিষিদ্ধ ট্যাপেনটাডোল ট্যাবলেট সেবনের সময় তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই পিচ করে চার পিচ ট্যাবলেট পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই জনকে এক মাস করে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক আলমগীর পাশা বলেন, দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক সেবীরা বনবিভাগের ঝোপের ভিতরে নিষিদ্ধ এই ট্যাবলেট সেবন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

ট্যাগস :

ডোমারে দুই মাদক সেবী এক মাস করে কারাদন্ড

আপডেট সময় : ১০:১৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২