ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

পানছড়িতে ভূমি বিরোধের জেরে আহত-৯

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

পানছড়িতে ভূমি বিরোধের জেরে আহত-৯

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই সৎ ভাইয়ের পরিবারের মাঝে সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। গত মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাজারের পাশে এই ঘটনা ঘটে।

দ্বিতীয় সংসারের ছেলে ও মেয়ে আবদুল আহাদ,আফিয়া বেগম, রোকেয়া বেগম, আবদুল মান্নান, মোঃ আবদুল দুলালসহ ভাইবোনরা পানছড়ি বাজারে বসবাস করে আসছিল বলে জানাযায়। গতকাল সন্ধ্যায় অপরিচিত কিছু লোকজন নিয়ে এসে তাদের জায়গা থেকে উঠে যাওয়ার জন্য সৎভাই আবদুল করিম হুমকি ধমকি দেওয়া শুরু করে। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পরিবারের অন্তত ৯ জন আহত হয়।

আহত পরিবারের মধ্যে ছিলো আফিয়া বেগম (৫৬), রোকেয়া বেগম ও ছকিনা বেগম ও আবদুল আহাদ এর স্ত্রী শাহানাজ আক্তার ( আপাইমা মারমা)।

আহত অপর পরিবারের সদস্যরা হলেন জয়নাল আবেদীন, আয়শা আক্তার, আবদুল ওহাব, মাফিয়া জামান, আরিফুর রহমান তারা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল তারা উভয় সৎভাই বোনদের মধ্যে। একটি ২০ শতক জমিকে উভয় দাবী করে আসছিল।

দ্বিতীয় পরিবারের আহত বোন ছকিনা বেগম বলেন, আমার সৎ ভাই আবদুল করিম গতকাল অপরিচিত লোকজন নিয়ে এসে আমাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলে। আমরা যেতে না চাইলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

অপরদিকে একই অভিযোগ এনে আবদুল করিম বলেন, তারা আমাদের নিজস্ব জায়গা থেকে বিতারিত করতে আমাদের হুমকি ও ভয়ভীতি প্রদান করে। গতকাল রাতে তারা আমি, আমার ভাই ও আমার স্ত্রীসহ আমার পরিবারের উপর হামলা করে। পরে আমাদের চিৎকার শুনে একাবাসী ছুটে এসে আমাদের উদ্ধার করে।

পানছড়ি থানার ওসি হারুনর রশীদ বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ মামলা নিয়ে আসেনি।মামলা নিয়ে আসলে আমরা ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগস :

পানছড়িতে ভূমি বিরোধের জেরে আহত-৯

আপডেট সময় : ১১:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩