ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

জুটি বেধে বাপ-বেটার গরু চুরি

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / ১০৫১ বার পড়া হয়েছে

জুটি বেধে বাপ-বেটার গরু চুরি

ফরিদপুর প্রতিনিধি ঃঃ

পেশায় তারা গরু চোর। মুখ্যোম সময় দিনে বা রাতের যে কোন সময়। চোখের পলকে অথবা ছোট পরিবহন গরু চুরির প্রধান বাহন। কিন্তু মূল বিষয় হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে যে দুজন গরু চুরির জুটি বেঁধেছেন তারা দুজন আর কেউ নয় সম্পর্কে বাপ আর বেটা।

আর গরু চুরির জুটি হিসেবে পুলিশের জনৈক ডিআইজির গ্রাম থেকে তার আত্মীয়র গরু চুরির ঘটনায় এমন চাঞ্চল্যকর ঘটনা বেড়িয়ে এসেছে ফরিদপুরের সদরপুর উপজেলায়।

সদরপুর উপজেলায় সাতরশি এলাকা হইতে শনিবার রাতে চোরাই গরু এবং গরু পরিবহনে ব্যাবহৃত  পিক আপ  (ঢাকা মেট্রো ন- (১৯-১৬৬৯) পিতা ও পুত্র দুজনকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। পিতা জাহাংগীর মাতুব্ববর(৪৫) ও পুত্র মামুন মাতুব্বর(২২)। তাদের বাড়ি সাত রশি গ্রামে বলে জানা গেছে৷

ঘটনার বিবরনে জানা যায়, গত ২২ মে ভাঙা থানাধীন তুজার পুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের সম্রাট মাতুব্বর পিতা শাহজাহান মাতুব্বরের পালিত দুইটি দেশীয় ষাড় নিজ বাড়ি থেকে চুরী হয়।

চুরির একদিন পরে ভাঙা থানায় অজ্ঞাতনামা আসামী করে গরুর মালিক অভিযোগ দায়ের করেন। গরুর মালিক ঢাকা রেঞ্জের জনৈক ডিআইজির আত্মীয় সুবাদে পুলিশ চারদিকে বিভিন্নভাবে গরু দু’টি উদ্ধার প্রক্রিয়া চালাতে থাকে।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদারের সার্বিক সহযোগীতায় এসআই ইলিয়াস ও এসআই রাশেদুজ্জামানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ উপজেলার সাতরশি গ্রামের জাহাংগীর মাতুব্বরের বাড়ির সামনে রাস্তার  উপর হতে চোরাই  গরু ও পিক আপসহ দুজনকে  আটক করে সদরপুর থানায় নিয়ে আসা হয়।

ভাঙ্গা থানার অভিযোগের সূত্রতায় সদরপুর থানা পুলিশ ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলামের নিকট চোরসহ চোরাইকৃত গরু দুটি গতকাল গরুর মালিকের উপস্থিতিতে হস্তান্তর করে সদরপুর থানা পুলিশ। গরু হস্তা হস্তান্তর করার সময় পুলিশ জানতে পারে গরু চুরির জুটি বাপ-বেটার জুটি। তারা এর আগেও বিভিন্ন জায়গায় গরু চুরির কাজ করেছে।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, গরু চুরির  ব্যাপারে আমার থানায় মামলা রয়েছে। আমরা ঘটনার অধিকতর তদন্ত করছি ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগস :

জুটি বেধে বাপ-বেটার গরু চুরি

আপডেট সময় : ০৬:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩