ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ফরিদপুরে এফবি লাইফে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে এফবি লাইফে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধিঃ

কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। দাদা আমাদের বাবা মা আর আমার সন্তানকে দেখিস-এমন বিবৃতি দিয়ে ফেসবুক লাইভে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিথী রায় (৩৩) নামে এক গৃহবধূ। ট্রেনের নিচে ঝাঁপ দেয়ার আগে বলে যান, কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের চর লাওজানা গ্রামে। রাজবাড়ীর কালুখালী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনের নিচে তিনি ঝাঁপ দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত তিথি রায় বালিকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামের ক্ষুদেরাম বসুর মেয়ে। রাজবাড়ী সদর উপজেলা মূলঘর ইউনিয়নের মাশালে গ্রামের প্রভাস রায়ের স্ত্রী। তার দুটি কন্যা সন্তান রয়েছে।

তিথি রায় ট্রেনের নিচে ঝাঁপ দেয়ার ৩০ মিনিট আগে দুপুরে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণে করার সময় কান্নাজড়িত কন্ঠে ভাইকে উদ্দেশ্য করে বলেন, দাদা কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার মৃত্যুর কারণ আমি নিজেই দাদা। তুমি আমার বাবা-মা ও আমার মেয়েদেরকে দেখে রেখো। এভাবেই নিজের জীবন কে চলন্ত রেলগাড়ীর নীচে সপে দেন বাংলার এক গৃহবধূ তিথি রায়।

স্থানীয়রা জানায়, কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি জামালপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসার পর চর লাওজানা গ্রামে ফাঁকা মাঠের কাছ পৌঁছালে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিথে রায়। রেলগাড়ীর সামনে দাড়ানো এজকজন নারীর ওই দৃশ্য রেলগাড়ীর অনেক যাত্রীই দেখেছেন।

তিথীর দেবর সঞ্জয় জোয়ার্দ্দার বলেন, বাবার বাড়ি নটাপাড়া মেয়েদের নিয়ে কয়েকদিন আগে তিনি বেড়াতে এসেছেন। তিথির মৃত্যুর ঘটনা শুনে এখানে এসেছি। তবে আত্মহত্যার পিছনে কি ঘটনা তার জানা নেই। তিথী বড় ভালো মনের মানুষ ছিলেন বলে তিনি অভিমত প্রকাশ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের এসআই বিধান চন্দ্র মল্লিক বলেন, রেলের নীচে কাটাপড়া নারীর লাশ উদ্ধারের পর ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে এফবি লাইফে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

আপডেট সময় : ০৯:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩