ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

সাভারে স্ত্রীকে জবাই করে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৪:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

সাভারে স্ত্রীকে জবাই করে হত্যা

সাভার প্রতিনিধিঃ

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। স্ত্রীর লাশ বাথরুমে রেখে সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী। নিহত শিমু আক্তার (২১) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (২০জুন) সকাল ১০টার দিকে আশুলিয়া থানার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শিমু আক্তার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মোগন্দপুর এলাকার পলাতক স্বামী ফারুক হোসেনের স্ত্রী ও উভয়েই ডেকো লিগেসি গ্রুপের আগামী এ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানা শ্রমিক।

পারিবারিক সূত্রে জানাযায়, একই বাসায় নিহত নারী, তাঁর আরও দুই বোন ও খালা-খালু বসবাস করেন। গতকাল সোমবার রাত ১২টার দিকে স্বামী ফারুককে নিয়ে ঘরে চলে যান শিমু। পরদিন সকালে এক বোন তাঁকে অফিসে যাওয়ার জন্য ডাকতে এসে দেখেন ঘরের ছিটকিনি বাইরে থেকে আটকানো। ঘরে ঢুকতেই রক্তের চিহ্ন। ভেতরে কাউকে না পেয়ে বাথরুমে গিয়ে শিমুর নিথর দেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সকাল থেকেই ফারুক আর তাঁদের সন্তানকে খুঁজে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপপরিদর্শক আবুল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করবে। আমরা পলাতক স্বামীকে খুঁজে বের করার চেষ্টা করছি। ধারণা করা যাচ্ছে বঁটি বা ধারালো কিছু দিয়ে নারীকে জবাই করা হয়েছে।

ট্যাগস :

সাভারে স্ত্রীকে জবাই করে হত্যা

আপডেট সময় : ০৪:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩