ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

শরীয়তপুরে ছেলের হাতে মা খুন

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

শরীয়তপুরে ছেলের হাতে মা খুন

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ছেলে মেহেদী হাসান জাহিদকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘড়িসার হাজী জালাল উদ্দিন মার্কেটের মালিক সেলিম মাঝি তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে মার্কেটটির তৃতীয় তলায় থাকতেন। সেলিম তার স্ত্রী নারগিস বেগম ও বড় ছেলে জাহিদকে বাড়িতে রেখে দোকানে যান। সন্ধ্যায় বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান তিনি। পরে তিনি দরজা ভেঙে দেখতে পান স্ত্রী নারগিসের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মায়ের পাশে বটি হাতে দাঁড়ানো ছেলে জাহিদ। এরপর সেলিম ও শাহীন মাঝির চিৎকারে স্থানীয়রা এসে নারগিস বেগমকে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে জাহিদকে আটক করে থানায় নিয়ে যান।

সেলিম মাঝি বলেন, সন্ধ্যায় আমার ভাই শাহীন মাঝিকে নিয়ে বাড়িতে এসে দেখি দরজা বন্ধ। ডাকাডাকি করলেও দরজা না খোলাতে দরজা ভেঙে দেখি নারগিসের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে। আমার কুলাঙ্গার ছেলে জাহিদ তার মাকে হত্যা করছে। হাসপাতালে নিয়েও আমার ঘরের লক্ষ্মীকে বাঁচাতে পারিনি। আমার সব শেষ হয়ে গেল। আমি জাহিদের ফাঁসি চাই।

নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, স্থানীয়রা অভিযুক্ত ওই ছেলেকে আটক করে পুলিশকে খবর দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জাহিদকে আটক করা হয়েছে। সেলিম মাঝি জানিয়েছেন জাহিদ তার মাকে হত্যা করেছেন। নারগিসের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ট্যাগস :

শরীয়তপুরে ছেলের হাতে মা খুন

আপডেট সময় : ১২:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩