ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৯৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

Astha DESK
  • আপডেট সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

৯৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

স্টাফ রিপোর্টারঃ

৯৯ বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আজ বৃহস্পতিবার (২২ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্তকারী সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ আগস্ট নির্ধারণ করেছে আদালত।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

ট্যাগস :

৯৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

আপডেট সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩