শিরোনাম:
মধুখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ
Astha DESK
- আপডেট সময় : ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১০৫৯ বার পড়া হয়েছে
মধুখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ
ফরিদপুর প্রতিনিধিঃ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের’আওতায় আজ বৃহস্পতিবার (২২জুন) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলার প্যানেল চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস ,উপজেলা পরিসংখ্যান অফিসার মুহাম্মদ রুহুল আমীন, সহকারী পরিদর্শক (পাট) মোহাম্মদ রুহুল আমীন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ।
এসময় কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি ইউরিয়া,২ কেজি টিএসপি ও ২.৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

















