ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

ভাঙ্গায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, নিহত-৬

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / ১১০৯ বার পড়া হয়েছে

ভাঙ্গায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, নিহত-৬

স্টাফ রিপোর্টারঃ

ফরিদপুর জেলার ভাঙ্গায় উপজেলায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন ধরে ৬ জন নিহত হয়েছে। নিহতদের মৃতদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের চালককে আহতাবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২৪ জুন) ১১টার দিকে ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের মালিগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কি কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সিলিন্ডার বিস্ফোরণের কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরেছে বলে ধারনা করা হচ্ছে।

ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃজাফর বলেন, সকাল ১০টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌছান। তবে তার আগেই ভস্মীভূত অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে যায়। সম্ভবত ৬ জন যাত্রী ছিলেন। সকলেই মারা গেছেন। আমরা লাশ সনাক্তের চেষ্টা চালাচ্ছি।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়ার সময় মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়।

ট্যাগস :

ভাঙ্গায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, নিহত-৬

আপডেট সময় : ০১:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩