ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ বছরে ভোটার বেড়েছে দেড় কোটি

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

পাঁচ বছরে ভোটার বেড়েছে দেড় কোটি

স্টাফ রিপোর্টারঃ

গেল পাঁচ বছরে দেশে দেড় কোটির বেশি ভোটার বেড়েছে। নতুন এই ভোটাররা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। আজ মঙ্গলবার (৪ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্যমতে, ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলো ১০ কোটি ৪০ লাখের কিছু বেশি। ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনে ৩শ আসনের জন্য ৪২ হাজার ভোটকেন্দ্র স্থাপন করা হতে পারে। যা গত নির্বাচনে ছিল ৪০ হাজার। এ ছাড়া দশম সংসদ নির্বাচনে নয় কোটি ১৯ লাখ ভোটারের জন্য ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭শ ৭টি। নতুন ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ দ্রুতই শুরু হবে বলে জানা গেছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুনের প্রথম সপ্তাহে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা’ জারি করা হয়েছে। ইতোমধ্যে নারী-পুরুষ ভোটার বিবেচনায় নীতিমালা মেনে মাঠ কর্মকর্তাদের নির্ধারিত ছকে ভোটকেন্দ্রের প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের একীভূত তথ্য পাব। খসড়া প্রকাশের পর দাবি ও আপত্তি নিষ্পত্তি করার সময়ও নির্ধারণ করে দেওয়া হবে। এরপর কমিশনের অনুমোদন নিয়ে ভোটের নির্ধারিত সময়ের আগেই গেজেট প্রকাশ করা হবে।

ট্যাগস :

পাঁচ বছরে ভোটার বেড়েছে দেড় কোটি

আপডেট সময় : ০৪:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩