ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ফরিদপুরে প্রান্ত হত্যার বিচার দাবীতে প্রতিবাদ সভা

Astha DESK
  • আপডেট সময় : ১০:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / ১০৩৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে প্রান্ত হত্যার বিচার দাবীতে প্রতিবাদ সভা

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর রাজেন্দ্র বিশ্ব বিদ্যালয় কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা। আজ বুধবার (২৬জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাব এর সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস সাহা, সুকেশ সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক বাপন রাউত, শংকর সাহা, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সদর উপজেলা শাখার সভাপতি কিংকর মিত্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চিরঞ্জীব রায়, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, তুষার দত্ত, উৎপল দত্ত প্রমুখ।

উপস্থিত বক্ত্যরা অনতিবিলম্বে মেধাবী ছাত্র প্রান্ত মিত্রের হত্যাকান্ডের সাথে জড়িত দোষীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটি।

বক্তা আরও বলেন, হঠাৎ করেই শান্ত ফরিদপুরে একের পর এক ঘটনার মধ্য দিয়ে অশান্ত পরিবেশ তৈরি হয়ে উঠেছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা সম্পৃক্ত সঠিক তদন্তর মাধ্যমে খুঁজে বের করতে হবে। আমরা চাই ফরিদপুরবাসী সকলে মিলে শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ তৈরি করবে প্রশাসন। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি কামনা করেন মানববন্ধন ও সমাবেশের উপস্থিত বক্তারা।

প্রসঙ্গত, গত সোমবার রাতে বাসা থেকে বের হয়ে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন।

ট্যাগস :

ফরিদপুরে প্রান্ত হত্যার বিচার দাবীতে প্রতিবাদ সভা

আপডেট সময় : ১০:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩