ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গা থানা ছাত্রদলের দুই নেতা আটক

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / ১০৫১ বার পড়া হয়েছে

ভাঙ্গা থানা ছাত্রদলের দুই নেতা আটক

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সানজিদ ফেরদৌস (নিশু) ও যুগ্ন-আহবায়ক ইমরান মুন্সীকে বৃহস্পতিবার ভোর রাতে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে সরকার বিরোধী বিভিন্ন ধরনের প্রগণ্ডা চালানোর পাশাপাশি ভাঙ্গায় গোপনে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে মিছিল সভা ও বিভিন্ন রাজনৈতিক কৌশলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর অভিযোগ থাকায় পুলিশ অভিযান চালিয়ে সানজিদ ফেরদৌসকে তার কলেজ পাড়ের বাসা থেকে ও ইমরান মুন্সীকে থানার পাশের কাপড়িয়া সদরদী গ্রামের বাড়ি থেকে পৃথকভাবে দুজনকে আটক করে।

পুলিশ অবৈধ ভাবে ছাত্রদলের দুজন নেতাকে আটক করেছে উল্লেখ করে ভাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদল এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের দুই নেতার মুক্তির দাবি করেন।

এদিকে ছাত্রদলের দুই নেতাকে আটকের খবর নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, এলাকার বিভিন্ন স্থানে রাজনৈতিক দাঙ্গা ফ্যাসাদের পিছনে তাদের নেতৃত্ব দেয়াসহ তাদের বিরুদ্ধে সরকার বিরোধী রাজনৈতিক বিভিন্ন ষড়যন্ত্র করারও অভিযোগ প্রেক্ষিতে আটক করা হয়েছে।

ট্যাগস :

ভাঙ্গা থানা ছাত্রদলের দুই নেতা আটক

আপডেট সময় : ০১:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩