ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আটজন। আজ শুক্রবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর থানার দারোয়ানী গ্রামের রাশিদুল ইসলামের ছেলে মো. শাহ আলম (৩০)। অপরজন হলেন জুয়েল মিয়া (৩২)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকা থেকে শুক্রবার সকালে আশপাশের কারখানার ১০ জন শ্রমিক মাইক্রোবাস ভাড়া করে কিশোরগঞ্জের নিকলী হাওরে যাইতেছিল।
সকাল ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি উড়ালসড়ক অতিক্রম করার পর বাইমাইল এলাকায় পৌঁছালে চলন্ত মাইক্রোবাসের চাকা ফেটে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লেগে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই যাত্রী নিহত হয়। এ ঘটনায় ৮জন আহত হয়েছে।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক আবুল কাশেম জানান, ‌‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি আটক করা হয়েছে, তবে চালককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সে পালিয়ে গেছে।

ট্যাগস :

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

আপডেট সময় : ০২:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩