ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে জয়নাল আরেফিন (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত একজন গৃহবধুসহ মোট চারজনের মৃত্যু হলো। তিনজনের বাড়ি রাজবাড়ি জেলায় এবং অন্য একজনের বাড়ি মাগুরা জেলায়। বর্তমানে হাসপাতালটিতে ১৩৪ জন রোগী চিকিৎসাধীনসহ নতুন করে আক্রান্তের সংখ্যা ফরিদপুরে ৮৯ জন।

জেলার সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি গতকাল শুক্রবার সকালে নিশ্চিত করেন। তিনি আরও জানান বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আরেফিনের মৃত্যু হয়। তিনি রাজবাড়ী জেলা সদরের বেড়াডাংগা মহল্লার বাসিন্দা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলার জয়নাল আরেফিন বুধবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাতে ওই রোগীর মৃত্যু হয়। এই নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। তিনজন রাজবাড়ী জেলার ও একজন মাগুরা জেলার।

ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৮৯ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৫৫ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৫৬৬ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করার পাশাপাশি একহাজার ৩০৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেনন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩