ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

আইনপ্রয়োগকারী সংস্থাগুলো বিরোধী দল দমনে ব্যস্ত-ফখরুল

Astha DESK
  • আপডেট সময় : ০৮:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

আইনপ্রয়োগকারী সংস্থাগুলো বিরোধী দল দমনে ব্যস্ত-ফখরুল

স্টাফ রিপোর্টারঃ

বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারগুলো পদদলিত করছে সরকার। তারা নিষ্ঠুর দমননীতি নিয়েছে। সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে।

আজ রবিবার (৬ আগস্ট) ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম-আহ্বায়ক আবু ইউসুফ সেলিমকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গণতন্ত্রকে মাটিচাপা দেওয়ার পর দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিপতিত করতে বর্তমান কর্তৃত্ববাদী অবৈধ সরকার বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর বেপরোয়া জুলুম চালাতে উঠেপড়ে লেগেছে।

বিএনপির মহাসচিব বলেন, সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি থেকে আবু ইউসুফ সেলিমকে অন্যায়ভাবে গ্রেপ্তার সেই জুলুমেরই ধারাবাহিকতা। আবু ইউসুফ সেলিম বর্তমানে কারাগারে ভীষণ অসুস্থ অবস্থায় থাকলেও তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।

ট্যাগস :

আইনপ্রয়োগকারী সংস্থাগুলো বিরোধী দল দমনে ব্যস্ত-ফখরুল

আপডেট সময় : ০৮:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩