ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাইবার নিরাপত্তা আইন আরও ভয়াবহ ও বিপজ্জনক

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

সাইবার নিরাপত্তা আইন আরও ভয়াবহ ও বিপজ্জনক

স্টাফ রিপোর্টারঃ

ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে তাদের হাত দিয়ে ভালো কিছু হবে বলে আমি মনে করি না। দেশি-বিদেশি চাপে তারা আইওয়াশ হিসেবে এটি করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে সাইবার নিরাপত্তা আইন আরও ভয়াবহ ও বিপজ্জনক হবে। বর্তমানে এদেশে মত প্রকাশের ওপর বিধিনিষেধ রয়েছে। স্বাধীনভাবে মত প্রকাশ করতে গেলে তার ঠাঁই হয় কারাগার বা আয়নাঘরে। এখন রাজনৈতিক দলের সমাবেশের অধিকার পুলিশের ইচ্ছা-অনিচ্ছার ওপর।

আজ সোমবার (৭ আগস্ট) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ এখন মনুষ্যত্বহীন আওয়ামী ফ্যাসিজমের কালো ছায়ার নিচে। নির্যাতনের নির্মমতার মুখে দাঁড়িয়ে আছে গণতন্ত্রকামী মানুষ। অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামী জনগণ লড়াই চালিয়ে যাচ্ছে। আজ স্বাধীনতার অর্ধশতাব্দী পরও দেশকে গণতন্ত্রের অভিমুখী না করে নিষ্ঠুর ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করার আয়োজন চলছে মহাধুমধামে। কবির কথায় বলতে হয় ‘অদ্ভুত আঁধার এক এসেছে এই পৃথিবীতে আজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু প্রমুখ।

ট্যাগস :

সাইবার নিরাপত্তা আইন আরও ভয়াবহ ও বিপজ্জনক

আপডেট সময় : ০৮:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩