ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

র‌্যাবের চলন্ত পিকআপ ঢুকে গেল দোকানে, আসামীসহ আহত ছয়

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০১:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে র‌্যাব-১৪,সিপিসি-২ এর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে একটি ফলের আড়তে ঢুকে গিয়ে চার র‌্যাব সদস্যসহ ছয়জন আহত হয়েছেন ।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ স্টেশন রোডের একরামপুর এ দুর্ঘটনা ঘটে।

আহতের মধ্যে তিনজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুই আসামীসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত চার র‌্যাব সদস্য হলেন রায়হান (৩০), আনোয়ার (৪০), ইমতিয়াজ (৪৫) ও বিল্লাল (৩৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, র‌্যাব-১৪,সিপিসি-২ এর একটি পিকআপ নেত্রকোণা থেকে দুই আসামি নিয়ে যশোদলের ক্যাম্পে আসার পথে একরামপুর পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের দোকানে ঢুকে পড়ে। এতে র‌্যাবের চার সদস্য ও দুই আসামি আহত হয়েছে।

র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার এম.এম সবুজ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,গাড়িতে থাকা সকলেই কম বেশি আহত হয়েছে।

ট্যাগস :

র‌্যাবের চলন্ত পিকআপ ঢুকে গেল দোকানে, আসামীসহ আহত ছয়

আপডেট সময় : ০১:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩