ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

নওগাঁয় অবৈধ বালু উত্তোলন: এক ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে অতিরিক্ত ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা।

ছবি: দৈনিক আস্থা

অভিযান চলাকালে শাহাদত আলী নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। তবে জরিমানার অর্থ প্রদান না করায় আদালত তাকে ৩০ দিনের অতিরিক্ত কারাদণ্ড প্রদান করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসনের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। তারা আশা করছে, এ ধরনের অভিযান নিয়মিত চালালে পরিবেশ রক্ষার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহও নিশ্চিত হবে।

এমকে/আস্থা

নওগাঁয় অবৈধ বালু উত্তোলন: এক ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০৯:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪