ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

থাইল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের রুহিত সুমন

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১৫৮ বার পড়া হয়েছে

থাইল্যান্ড থেকে “ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাওয়ার্ড” পেয়েছেন বাংলাদেশের যুব সংগঠক ও সমাজকর্মী মোঃ সুমন রহমান (রুহিত সুমন)।

সামাজিক পরিসেবার মাধ্যমে বিশ্ব শান্তি, যুব ও নারী উন্নয়ন, সংস্কৃতি বিকাশ এবং উদ্যোক্তা হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রুহিত সুমন’কে এ আন্তর্জাতিক সম্মানে সম্মানিত করা হয় ।

গত ২৫ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে একটি অভিজাত হোটেলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়াও কানাডা, ইউএসএ, তুরস্ক, চায়নাসহ মোট বিশটি দেশের প্রতিনিধিকে পুরস্কার প্রদান করা হয়।

রুহিত সুমন তার প্রতিষ্ঠিত সংস্থা “ময়ূরপঙ্খী” এর মাধ্যমে মহামারী করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, খাদ্য ও ইফতারসামগ্রী প্রদান, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের জন্য সেলাই মেশিনসহ নানামুখি কর্মসূচি চলমান রয়েছে ময়ূরপঙ্খী সংস্থাটির । পাশাপাশি বন্যা দূর্গতদের খাদ্যসামগ্রী, আর্থিক সহযোগিতা, সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় ।

সুমন বলেন, আন্তর্জাতিক সম্মান সত্যিই খুব গর্বের বিষয়। বাংলাদেশের লাল-সবুজের পতাকার নাগরিক হিসেবে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি অনেক বেশি গর্বের ও আনন্দের। আমি মানুষকে ভালোবেসে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং যুব শক্তিকে সম্পৃক্ত করে আরো বেশি কাজ করতে চাই ।

উল্লেখ্য, মালদ্বীপে অনুষ্ঠিত বিশ্ব যুব শান্তি সম্মেলনে ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’, ভারতে “আন্তর্জাতিক যুব পুরস্কার”, দুবাইয়ে
“আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড”, থাইল্যান্ডে “আন্তর্জাতিক এডুকেশন অ্যাওয়ার্ড” ইংল্যান্ড থেকে “স্টার অফ কোভিড অ্যাওয়ার্ড” এ ভূষিত হয়েছেন সুমন । এছাড়া দেশ-বিদেশ থেকে পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা ।

প্রসঙ্গত, সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের মৌলিক অধিকার, যুব উন্নয়ন ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন তিনি । প্রতিষ্ঠা করেছেন ময়ূরপঙ্খী আদর্শলিপি শিক্ষালয়, ময়ূরপঙ্খী কোরআন শিক্ষা আসর, ময়ূরপঙ্খী নারী শিক্ষাকেন্দ্র, ময়ূরপঙ্খী সৃজনশীল লাইব্রেরী, ময়ূরপঙ্খী ইয়ুথ এন্ড স্পোর্টস কাউন্সিলসহ বহু সেবামূলক প্রতিষ্ঠান।

২০০৮ সালে প্রতিষ্ঠিত ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা সমাজের অবহেলিত, দুঃস্থ মানুষের কল্যাণ, সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের শিক্ষাসহ মৌলিক অধিকার এবং যুব কল্যাণ নিয়ে কাজ করছে। দেশের বাইরে ইতোমধ্যে ৪০টির বেশি দেশে ময়ূরপঙ্খীর প্রতিনিধি রয়েছে ।

রুহিত সুমন এর আগে ভারত, মালয়েশিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালদ্বীপে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়ায় স্নাতক ডিগ্রি অর্জনের পর একজন ইভেন্ট অর্গানাইজার, ব্যবসায়ী ও উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। ময়ূরপঙ্খী বিচিত্রা নামক লিটল ম্যাগাজিন সম্পাদনাও করেন তিনি। মুন্সিগঞ্জের সন্তান সুমন বাংলাদেশের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের পাশাপাশি সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন। ছোটদের জন্য তার বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে জাতীয় দৈনিক, মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে।

এমকে/আস্থা

থাইল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের রুহিত সুমন

আপডেট সময় : ০৫:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫