ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo লাল নোটের প্রভাবে ফের চালু সীলগালা সেবা ক্লিনিক Logo বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সহযোগী ইমন আটক Logo এমপি আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে আবেদন Logo মাদকের বিরুদ্ধে অবস্থান: মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন

সেনাবাহিনীর সহযোগীতায় পানছড়িতে দুটি পরিবার পেল নতুন ঘর

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ১১৪৬ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর সহযোগীতায় পানছড়িতে দুটি পরিবার পেল নতুন ঘর

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুটি অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পানছড়ি সাব জোন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ রিফাত হোসাইন পিএসসি, মুসলিম নগর গ্রামের দুটি দরিদ্র পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর করেন।

এসময় সাব জোন কমান্ডার বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। তাই “পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন, পানছড়ি সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ৫নং উল্টাছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম প্রমূখ।

সেনাবাহিনীর এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য অঞ্চলের জনগণের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং পার্বত্য এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অতিতের ন্যায় সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে আবাসন সহায়তা, চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ রয়েছে।

ট্যাগস :

সেনাবাহিনীর সহযোগীতায় পানছড়িতে দুটি পরিবার পেল নতুন ঘর

আপডেট সময় : ০২:৪৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫