ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনির মৃত্যু, আহত ৫

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৫:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ১৫৬৮ বার পড়া হয়েছে

ছবি: আস্থা

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার স্বনির্ভর বাজার এলাকায় ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দাদি ও নাতনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন, আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) এবং তার নাতনি মারিয়া আক্তার (৮ মাস)। মারিয়া প্রবাসী মনির হোসেনের একমাত্র সন্তান।

আহতরা হলেন, মারিয়ার মা হাফসা আক্তার (২৬), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭), রুবেল মিয়া (২২) ও রেনুয়ারা খাতুন (৪৫)।

আহত রুবেল মিয়া জানান, তারা কুলিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে এক রোগী দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় সবাইকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে পথে শিশুটি মারিয়ার মৃত্যু হয় এবং রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দাদি ফরিদা আক্তার।

কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনির মৃত্যু, আহত ৫

আপডেট সময় : ০৫:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫