ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ১৫৪১ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার হয়েছে এক পাহাড়ি কিশোরী। এঘটনার সাথে জড়িত অভিযুক্ত ৪ জনের মধ্যে ২ জনকে আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভিকটিম মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকার কালি মন্দিরে তার এক আত্মীয়ের সাথে পূজা দেখতে যায়। ওই সময় ৪ জন পাহাড়ি যুবক তাকে কথা বলার ছলে ডেকে নিয়ে জোরপূর্বক গনধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে স্থানীয়রা ২ যুবককে আটক করে থানায় খবর দেয়।

আটককৃতরা হলো: মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হেমন্ত হেডম্যান পাড়ার চোংড়াগোপা এলাকার বাসিন্দা অরুন বিকাশ রোয়াজা এর ছেলে রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও গোমতি ইউনিয়ন এর উদয় কুমার পাড়ার বাসিন্দা আনি রঞ্জন ত্রিপুরা এর ছেলে ডেটল বাবু (১৭)।

পলাতকরা হলো: মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের উদয় কুমার পাড়ার বাসিন্দা যুদ্ধ কুমার ত্রিপুরার ছেলে সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও একই গ্রামের বাসিন্দা হেয়াসা ত্রিপুরার ছেলে রিমন ত্রিপুরা (২২)।

মাটিরাঙ্গা থানার ওসি মোঃ তৌফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক দুই আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, ভিকটিমসহ আটককৃত ২ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বাকি ২ জন পলাতক রয়েছে। তাদের ২ জনকে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২

আপডেট সময় : ১১:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫