যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি আপাতত বাতিল নয়
- আপডেট সময় : ০২:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি আপাতত বাতিল নয়
আহসান হাবিব:
অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি করা হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে এটি বহাল থাকবে। তবে চুক্তি বাতিলের দাবিতে যারা মত দিচ্ছেন, তাদের সঙ্গে সরকার আলোচনা করবে এবং তাদের মতামত গুরুত্বসহকারে শোনা হবে। তাই স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি আপাতত বাতিল করা হবে না।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন।
তিনি ব্রিফিংয়ে বলেন, জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশে নতুন পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে স্বাভাবিকভাবেই পণ্য ও পরিবহন ভাড়া বাড়তে পারে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া দুই থেকে তিন ধাপে বাড়ানোর সম্ভাবনা আছে।
তিনি আরও বলেন, অবৈধ মজুত এবং সীমান্ত দিয়ে পাচারের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। এই পরিস্থিতিতে সরকারের পক্ষে অনিয়ন্ত্রিত চাহিদা পূরণ সম্ভব নয়। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ইতিমধ্যে দেশে এক লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাস নিবন্ধন সম্পন্ন হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















