ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক কবরে ৫ জন

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

এক কবরে ৫ জন

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর জেলার কাপাসিয়ায় হত্যাকাণ্ডের শিকার মা-মেয়েসহ ৫ জনকে এক কবরে দাফন করা হয়েছে।

আজ রবিবার (১০ মে) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি মাদ্রাসা মাঠে জানাজা শেষে উত্তর চরপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন করা হয়।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে শনিবার রাতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে গাজীপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মরদেহগুলো গোপালগঞ্জে পাঠানো হয়। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে নিহত পাঁচজনের মরদেহবাহী দুটি অ্যাম্বুলেন্স গোপালগঞ্জের পাইককান্দি ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে পৌঁছায়।

প্রসঙ্গত, শনিবার সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে একটি বহুতল বাড়ি থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার মেয়ে শারমিন আক্তার (৩০), নাতনি মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) ও ছেলে রসুল মিয়া (২৩)।

শারমিনের স্বামী ফোরকান মিয়ার নাম উল্লেখে অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে কাপাসিয়া থানায় হত্যা মামলা করেন শাহাদাত হোসেন। ফোরকান গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

এক কবরে ৫ জন

আপডেট সময় : ০৮:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬