শিরোনাম:
মধ্যরাতে মিছিল করছে জাবি’র শিক্ষার্থীরা
Astha DESK
- আপডেট সময় : ০১:২১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১০৮৯ বার পড়া হয়েছে
মধ্যরাতে মিছিল করছে জাবি’র শিক্ষার্থীরা
শেখ শ্রবণ হোসেন শাওনঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট এলাকায় নারী শিক্ষার্থীরা জমায়েত হয়ে প্রতিবাদ মিছিল বের করে। এসময় একাত্মতা প্রকাশ করে ছেলে শিক্ষার্থীরাও একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেন।
মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন। এসময় শিক্ষার্থীরা গত রাতে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত যুবককে দ্রুততম সময়ের মধ্যে আটক করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
দৈনিক আস্থা/এমএইচ


















