ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৭ খন্ডের লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

রাজধানীতে ৭ খন্ডের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশের ৭ টুকরা উদ্ধার করেছে পুলিশ।

আজ (১৭ মে) রোববার বিকেলে মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে লাশের সাতটি খণ্ডিত অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

মুগদা থানার এসআই মোঃ আবু রায়হান বলেন, স্থানীয় লোকজন দুর্গন্ধ থেকে বিষয়টি টের পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে হাত-পাসহ শরীর সাত টুকরা করে সেখানে ফেলে গেছে।

তিনি আরও বলেন, টুকরাগুলো অর্ধগলিত, তবে লাশের মাথা পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশের খণ্ডিত অংশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রাজধানীতে ৭ খন্ডের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬