ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

মাদারীপুরে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার

আস্থা ডেস্কঃ

মাদারীপুর শহরের আত্মীয়ের বাসা থেকে মা-বাবা ও তাদের আট মাসের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৪০), তার স্ত্রী ইশা দাস (২৫) ও তাদের আট মাস বয়সী সন্তান জেমি দাশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার একটি ফ্ল্যাটবাসায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে ওই বাসায় আসেন আত্মীয় চিন্ময় দাসের পরিবার। রাতে খাবার খেয়ে চিন্ময় তার পরিবার নিয়ে ওই বাসার একটি কক্ষে ছিলেন। মধ্যরাতে চিন্ময় ও তার স্ত্রীর মধ্যে হট্টগোল টের পেয়ে দিবাগত রাত তিনটার দিকে মিষ্টি বাড়ৈ সদর মডেল থানার পুলিশকে কল করেন। পুলিশ ওই বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে, চিন্ময় প্রথমে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজে ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। এ সময় তাদের শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মাদারীপুরে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬