ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অচল হয়ে পড়েছে ডুয়েটের সকল কার্যক্রম

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

অচল হয়ে পড়েছে ডুয়েটের সকল কার্যক্রম

আহসান হাবিবঃ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে পঞ্চম দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এতে কার্যত অচল হয়ে পড়েছে ডুয়েটের সকল কার্যক্রম। আজ সোমবার (১৮ মে) সকাল থেকেই চলছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি।

এর আগে, গত বৃহস্পতিবার (১৪ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকে শুরু হয় এ আন্দোলন।

সকাল থেকে শিক্ষার্থীরা মূল গেট বন্ধ করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গেটের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এছাড়া গতকাল সংঘর্ষের জেরে ডুয়েট এবং আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনে তালা দিয়ে রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও নতুন ভিসি পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করছে।

এর আগে, গত বৃহস্পতিবার আন্দোলন শুরু হলে শিক্ষার্থীরা ডুয়েট ক্যাম্পাসের ভেতরেই বিক্ষোভ করে। একপর্যায়ে তারা জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে। পরদিন শুক্রবারেও তাদের আন্দোলন চলমান থাকে।

শনিবারে শিক্ষার্থীরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচির’ ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রদলের সঙ্গে বহিরাগতরা যুক্ত হলে দুইপক্ষের মধ্যে উত্তেজনার জেরে পরদিন (রবিবার) দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়।

ডুয়েটের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে এ আন্দোলনের বিষয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পালটাপালটি বিবৃতি দেওয়া হয়েছে। যদিও রবিবার রাতে ডুয়েটের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডুয়েট ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না।

সার্বিক বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

অচল হয়ে পড়েছে ডুয়েটের সকল কার্যক্রম

আপডেট সময় : ০৩:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬