ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত-১

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নাজিমোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর বাজারের পাশে নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কের উপর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িশ্বর গ্ৰামের আব্দুল আউয়াল মিয়া গ্ৰুপ এবং ফজু মিয়ার গ্ৰুপের মধ্যে দীর্ঘদিন ধরে পুকুরের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল আউয়াল মিয়া গ্ৰুপের নাজিমোল্লাহ টেটা বিদ্ধ হয়ে ঘটনা স্থলেই নিহত হয়। সে আওয়াল গ্রুপের আব্দুল আউয়ালের ছেলে।

সংঘর্ষে আহতদের নাসিরনগর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় আব্দুল্লাহ আওয়াল গ্রুপের আউয়াল মিয়াসহ ৪ জনের অবস্থা আশংঙ্খা জনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেন, আব্দুল, রহিছ মিয়া, তাউস মিয়া ও কালন মিয়া।

নাজিমউদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফজুল হকের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, পরবর্তী সংর্ঘষ এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত-১

আপডেট সময় : ১০:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬