ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে মহাসড়কে নিহত-২, আহত-১

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রামে মহাসড়কে নিহত-২, আহত-১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাতিসা ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের আবদুর রহিমের ছেলে মোটর সাইকেলচালক আবদুর রহমান (২২) এবং পৌরসভার চাটিতলা এলাকার বাসিন্দা আবুল হাশেম (৭০)।

মিয়াবাজার হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে বাতিসা গোবিন্দ মানিক্য দিঘির দক্ষিণ পাড় এলাকায় ঢাকামুখী একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক আবদুর রহমান গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রলিচালক আবদুস সোবহানও আহত হন। তিনি বসন্তপুর গ্রামের বাসিন্দা। তাঁকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে সকালে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের পাশে লেন পার হওয়ার সময় মহাসড়কের চট্টগ্রামমুখী গাড়ির ধাক্কায় পথচারী আবুল হাশেম নিহত হয়। সে ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামের বাসিন্দা।

চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল রায়হান পাটোয়ারী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে ২ জন হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ২ জনের মরদেহ মিয়াবাজার হাইওয়ে থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চৌদ্দগ্রামে মহাসড়কে নিহত-২, আহত-১

আপডেট সময় : ০৪:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬