ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সড়কির আঘাতে টেঙ্গুর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টেঙ্গুর ওই গ্রামের মৃত দৈয়ব মণ্ডলের ছেলে।

আহতরা হলেন, সুমন মিয়া (৫০), হাদু মন্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মন্ডল (৬০) ও রাজু মন্ডল (৩০)। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুই থেকে তিন দিন আগে ভারত থেকে আসা মাদককে কেন্দ্র করে আজাহার মেম্বারের গ্রুপের লোকজনের সঙ্গে পটলের বিরোধের সূত্রপাত হয়। এরপর থেকে দুই গ্রুপের মধ্যে বাগ্‌বিতণ্ডা, উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আজাহার মেম্বার ও পটল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের একপর্যায়ে পটল গ্রুপের প্রধান পটলের ছোট ভাই টেঙ্গুর সড়কির আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১

আপডেট সময় : ১০:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬