ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

স্বাস্থ্য কর্মকর্তার আচরণ গনতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ

News Editor
  • আপডেট সময় : ০৫:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১১১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে স্বাস্থ্য কর্মকর্তার বিচার দাবিতে সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সংঘটনের সভাপতি একাত্তর টিভির ময়মনসিংহ ব্যুরো বাবুল হোসেনের নেতৃত্বে সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলমের কাছে স্বাস্থ্য কর্মকর্তার দৃষ্টান্তমূলক বিচার দাবী করে স্মারকলিপি দেন৷

এসময় সংঘটনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।স্মারকলিপির মাধ্যমে বলা হয়, ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলী শারমিনের নানা অনিয়ম দুর্নীতির খবর অনুসন্ধানকালে এসএ টিভির ময়মনসিংহ প্রতিনিধি আওলাদ রুবেল অশোভন আচরণের শিকার ও নাজেহাল হন।

আরও পড়ুন : ওপারে ট্রাকে থাকা পেঁয়াজে পচন, এপারে পেঁয়াজে বাড়ল দাম

পেশাগত দ্বায়িত্ব পালনকালে ডা. সোহেলী শারমিন বাধা দেন এবং ক্যামেরা নিয়ে টানা হেচরা করেন। এসময় আওলাদ রুবেলকে নাজেহালসহ হুমকি ধামকি দেয়া হয়।সংঘটনের নেতৃবৃন্দ বলেন, কোনো গণতান্ত্রিক দেশে প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারীর এইরকম আচরণ কোনোভাবেই কাম্য নয়। দায়িত্বশীল পদে থেকে একজন পেশাদার সাংবাদিকের সাথে এই ধরনের আচরণ গনতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ।

স্বাস্থ্য কর্মকর্তার এই ধরনের দ্বায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। একইসাথে সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানানো হয়।উল্লেখ্য, গত রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন প্রথমে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে এসএ টিভির ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। এরপর থেকে সাংবাদিক মহলে ক্ষোভ দেখা হয়। শুরু হয় নানা কর্মসূচি, মানববন্ধনসহ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে নিন্দার ঝড়। তবুও এখনো বহাল তবিয়তে আছেন ঐ স্বাস্থ্য কর্মকর্তা।

স্বাস্থ্য কর্মকর্তার আচরণ গনতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ

আপডেট সময় : ০৫:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০