শিরোনাম:
হোসেনপুরে করোনাভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট
News Editor
- আপডেট সময় : ০৯:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১১০৮ বার পড়া হয়েছে
হুমায়ূন কবীর, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সরকারি নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে হোসেনপুর পৌর এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্কের ব্যবহার নিশ্চিতকরণে সকলের মাস্ক ব্যবহার এবং নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বোধবার (৩০ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেন হোসেনপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
আরও পড়ুনঃ করোনায় প্রাণ হারালেন সাবেক এমপি শামসুল
এসময় সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ১৪টি মামলায় মোট ৪০০০/-(চার হাজার) টাকা জরিমানা করা হয়।
এ কাজে সহযোগিতা করেন হোসেনপুর থানা পুলিশ।জানা যায়, করোনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।


























