ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে এবার গৃহবধূকে হত্যা

News Editor
  • আপডেট সময় : ০৬:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / ১১১২ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে নূর জাহান বেগম নামে এক গৃহবধূকে হত্যার পর চার টুকরো করেছে দুর্বৃত্তরা।

বুধবার বিকেলে উপজেলার চরজব্বার ইউপির উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নূর জাহান একই গ্রামের আব্দুল বারেকের স্ত্রী।

স্বাবলম্বী হতে চাওয়াটাই কাল হলো প্রবাসীর সুন্দরী স্ত্রীর, হলেন লাশ

স্থানীয়রা জানায়, ওই গৃহবধূকে হত্যার পর চার টুকরো করা হয়েছে। তবে শরীরের বুক আর পায়ের অংশ এখনো পাওয়া যায়নি।

নিহতের ছেলে হুমায়ুন কবির বলেন, বুধবার ভোর থেকে আমার মা নিখোঁজ ছিলেন। বিকেলে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে লাশের টুকরো দেখেন এক নারী। পরে বিষয়টি জানাজানি হলে লাশের পাশে শামুকের ব্যাগ দেখে শনাক্ত করি এটি আমার মায়ের লাশ।

চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, লাশের দুই টুকরো উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে উদ্ধার করা টুকরোগুলোর মধ্যে মাথা আর কোমরের অংশ রয়েছে।

নোয়াখালীতে এবার গৃহবধূকে হত্যা

আপডেট সময় : ০৬:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০