ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলার ম্যানেজার বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

News Editor
  • আপডেট সময় : ১০:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / ১১১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

বাগেরহাটের মোংলার বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজারের বিরুদ্ধে এক ব্যাক্তিকে চাকরি দেয়ার নাম করে অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রামপালের বাইনতলা গ্রামের হুমায়ূন কবির প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা 

জানাগেছে, গত ইংরেজি ২২-০৭-২০২০ তারিখ মাষ্টার রোলে চাকরি দেওয়ার কথা বলে হতদরিদ্র হুমায়ুন কবিরের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলা শাখার ম্যানেজার মো. জসীম উদ্দিন। পরে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় হুমায়ুন কবির টাকা ফেরত চান ওই কর্মকর্তার কাছ। এ নিয়ে তিনি স্বাক্ষীসহ দেনদরবার করে ও কোন সুরাহা করতে পারেননি।

অভিযোগের বিষয়ে মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজার মো. জসীম উদ্দিনের কাছে তার ব্যাবহৃত মুঠো ফোনে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি অভিযোগকারীকে চিনিই না। এ ব্যাপারে মংলা থানার এএসআই রুহুল আমীনের কাছে জানতে চাইলে তিনি জানান, ওসি অভিযোগ নিষ্পত্তির জন্য ওই করপোরেশনের উর্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে বলেছেন যেহেতু বিষয়টি অর্থ সংক্রান্ত।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলার ম্যানেজার বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

আপডেট সময় : ১০:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০